NIBPS Online Ticketing System-এ প্রবেশ করে একটি সচল মোবাইল নম্বর ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট নিবন্ধন করুন।
মোবাইল নম্বর OTP-এর মাধ্যমে যাচাই করুন
নিবন্ধনের পর আপনার মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। OTP যাচাই সম্পন্ন হলে আপনার অ্যাকাউন্ট সক্রিয় হবে।
অ্যাকাউন্টে লগইন করুন
যাচাইকৃত মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
রোগী নির্বাচন বা নতুন রোগী নিবন্ধন করুন
লগইন করার পর পূর্বে NIBPS থেকে সেবা গ্রহণকারী রোগীদের তালিকা দেখতে পারবেন। প্রয়োজনে নতুন রোগীর তথ্য প্রদান করে নিবন্ধন করতে পারবেন।
সেবা গ্রহনের তারিখ নির্বাচন করুন
রোগী নির্বাচন করার পর ওপিডি-তে সেবা গ্রহনের তারিখ নির্বাচন করুন।
অনলাইনে ফি পরিশোধ করুন
নিরাপদ অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ১১ টাকা (OPD Ticket Fee, Payment Gateway Charge ও SMS Charge সহ) পরিশোধ করুন এবং ই-টিকিট কনফার্ম করুন।
ই-টিকেট প্রিন্ট করুন
হাসপাতালে আসার পূর্বে ই-টিকেটটি প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসুন।
নির্ধারিত তারিখ এবং সময়ে হাসপাতালে উপস্থিত হন
প্রিন্টকৃত ই-টিকেট নিয়ে নির্ধারিত তারিখ ও ওপিডি-র সময় (সকাল ৮ঃ০০ টায়) হাসপাতালে উপস্থিত হয়ে দ্রুত চিকিৎসা সেবা গ্রহণ করুন।
সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নের
ই-টিকেটিং সেবা ব্যবহার করার জন্য প্রথমে একটি অনলাইন অ্যাকাউন্ট নিবন্ধন (Registration) করতে হবে। নিবন্ধনের সময় আপনার সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে।
হ্যাঁ। নিবন্ধনের পর আপনার মোবাইল নম্বরে একটি এককালীন পাসওয়ার্ড (OTP) পাঠানো হবে। OTP সফলভাবে যাচাই করার পরই আপনার অ্যাকাউন্ট সক্রিয় হবে।
লগইন করার পর আপনি পূর্বে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি-তে (NIBPS) সেবা গ্রহণকারী রোগীদের তালিকা দেখতে পারবেন। এছাড়াও প্রয়োজনে নতুন রোগী নিবন্ধন করে তার জন্যও ই-টিকেট সংগ্রহ করতে পারবেন।
"নতুন রোগী নিবন্ধন" অপশন নির্বাচন করে রোগীর প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন। নিবন্ধন সম্পন্ন হলে সেই রোগীর জন্য ই-টিকেট সংগ্রহ করা যাবে।
একটি OPD ই-টিকেটের মোট মূল্য ১১ টাকা। এই মূল্যের মধ্যে OPD টিকেট ফি, পেমেন্ট গেটওয়ে চার্জ এবং SMS চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশে প্রচলিত নিরাপদ অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে (যেমন: বিকাশ, নগদ, রকেট, ডেবিট/ক্রেডিট কার্ড ইত্যাদি) ই-টিকেটের মূল্য পরিশোধ করা যাবে।
হ্যাঁ। হাসপাতালে আসার পূর্বে আপনার ই-টিকেট প্রিন্ট করে সঙ্গে আনতে।
ই-টিকেট নিশ্চিত (Confirm) করলে রোগী OPD-এর সাধারণ লাইনের তুলনায় দ্রুত সেবা গ্রহণের সুযোগ পাবেন।
হ্যাঁ। প্রতিটি ই-টিকেট নির্দিষ্ট তারিখকের জন্য ইস্যু করা হয়। তাই টিকেটে উল্লেখিত তারিখ অনুযায়ী হাসপাতালে উপস্থিত হতে হবে।